ইউক্রেন সীমান্তে জড়ো হচ্ছে রুশ রিজার্ভ ফোর্স

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৭:১৯ পিএম

রুশ সেনাবাহিনী তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তের দিকে জড়ো করছে, বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

শনিবার (৯ জুলাই) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেজে একটি ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশ করেছে। সেই ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতেই এমন তথ্য জানানো হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে। 

যুক্তরাজ্যের দাবি, লম্বা সময়ের জন্য কথিত বিশেষ সামরিক অভিযান চালাতেই ইউক্রেন সীমান্তে রিজার্ভ সেনাদের নিয়ে আসছে রাশিয়া৷ 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার পদাতিক ইউনিটের বিশাল এক বহর সামরিক গুদাম থেকে মজুদকৃত এমটি-এলবি সামরিক যান নিয়ে আসছে। 

পরবর্তী সামরিক অভিযানের জন্য পুরো দেশ থেকেই রাশিয়া তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তে আনছে বলে যুক্তরাজ্যর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্টে জানানো হয়৷ 


একাত্তর/জো 

রিজার্ভ সেনাদের ওপর নির্ভর করে হামাসের 'তথাকথিত' আস্তানায় নেতানিয়াহুর অভিযানকে আত্মঘাতীও বলছেন অনেক বিশ্লেষক। 
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদার আক্রমণে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৩ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের...
ইউক্রেন সীমান্তের কাছের এক রুশ তেল শোধনাগারে বুধবার (২২ জুন) সকালে ড্রোন হামলা হয়েছে। আল জাজিরা’র খবর। তেল শোধনাগার কর্তৃপক্ষ জানায়, হামলার কারণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং কার্যক্রম সাময়িকভাবে...
রুশ সেনাবাহিনী উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া, পূর্বাঞ্চলে খারকিভ এবং লুহানস্ক অঞ্চল ছাড়াও বেশ কয়েকটি অংশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। কিয়েভে বিবিসি'র কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর