আজও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, এক তরুণের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:০২ পিএম

চলমান বিক্ষোভ ও জনরোষ থেকে বাঁচতে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। কিন্তু সেখানে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। অন্যদিকে আজও উত্তাল শ্রীলঙ্কা। সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, বুধবার রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে ওই ব্যক্তির মৃত্যু হয়। 

২৬ বছর বয়সী ওই তরুণের নাম প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন ওই তিনি। এমন সময় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। 

এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করেন দেশটির স্পিকার। ওই ঘোষণার পরপরই রাজধানী কলম্বোসহ দেশজুড়ে আরও জোরালো হয়ে ওঠে প্রতিবাদ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েই দেশে জরুরি অবস্থা ও পশ্চিম প্রদেশে কারফিউ জারি করেন বিক্রমাসিংহে। কিন্তু এ সিদ্ধান্ত বিক্ষোভ থামাতে পারেনি। বৃহস্পতিবার সকাল থেকে আবার রাস্তায় নামছে মানুষ। 

এক ভিডিও বার্তায় বিক্রমাসিংহে জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর ও অন্যান্য রাষ্ট্রীয় ভবন দখলকারী বিক্ষোভকারীদের সেগুলো ছেড়ে যেতে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি।  

দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল শাভেন্দ্র সিলভাও সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

আরও পড়ুন: সামরিক বাহিনীকে শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দেশ

শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে অধিবেশন বসার কথা রয়েছে। গোটাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পেলে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই এমপিরা ভোটাভুটিতে অংশ নিবেন।

তবে বিরোধী এমপিরা বলছেন, এ সংকটের সমাধান এতো সহজে হবে না। 


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর