মাহিন্দা ও বাসিলের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:১৩ এএম

শ্রীলঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে এখন আছেন সিঙ্গাপুরে। তার মতো যাতে রাজপাকসে পরিবারের আর কোন সদস্য দেশ ছাড়তে না পারে, সেজন্য বড় ভাই মাহিন্দার ওপর নেমে এসেছে লঙ্কার উচ্চ আদালতের কঠোর নির্দেশ। 

প্রেসিডেন্ট গোতাবায়া প্রধম দফায় মালদ্বীপে পালিয়ে যাবার পর থেকেই রাজাপাকসে পরিবারের সদস্যরা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য তৎপর হয়ে উঠে দেশটির আইনজীবীরা। 

সেই ধারায় শুক্রবার মাহিন্দা রাজাপাকসের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির শীর্ষ আদালত। একই আদেশ নাম আছে আরেক ভাই বাসিলেরও।

জনরোষ এড়াতে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া। মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে উড়ে যান তিনি। সঙ্গে আছেন স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা। 

প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও রাজাপাকসে পরিবারের দল এসএলপিপি’র সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিক্ষোভকারীরা তাকে মানতে নারাজ। 

ভয়াবহ আর্থিক সঙ্কটের জেরে গণবিক্ষোভের মুখে মে মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা। সে সময় তার সরকারি বাসভবন টেম্পল ট্রিতে হামলা চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা।

রাজাপাকসে পরিবারের ছোট ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল গেলো সোমবার কলম্বো থেকে বিমানে চড়ে পালানোর চেষ্টা করলে বন্দরকর্মীদের বিক্ষোভের কারণে বিমানেই উঠতে পারেননি।


শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর