ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, ১৩ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৬:৪৩ পিএম

ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থা উদ্ধার করে হয়েছে আরো ১৫ জনকে। সেতুর রেলিং ভেঙে বাসটি নর্মদা নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১৮ জুলাই) আগরা-মুম্বাই হাইওয়ে হয়ে ইনদোর থেকে পুণে যাওয়ার পথে মহারাষ্ট্র সরকারের একটি বাস নদীতে পড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যেই উদ্ধার অভিযান চালানো হয়। বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলো।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি টুইটার বার্তায় দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে বলেছেন, জেলা প্রশাসনের একটি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জ্বালানি সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।


একাত্তর/আরএ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর