শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে হটাতে আবারও বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:৩০ এএম

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

এখন তার বিরুদ্ধেও দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। 

কয়েকশ বিক্ষোভকারী বুধবার (২০ জুলাই) কলম্বোর গোতাগোগামা সাইটে জড়ো হয়। যেখানে গত সপ্তাহে তারা রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ উদযাপন করে।

বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় নেতারা সাবেক ছয় বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে মানতে অস্বীকার জানিয়েছেন। 

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য বিক্রমাসিংহে আংশিকভাবে দায়ী বলেও জানান তারা।

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মুদালিগে জনতার উদ্দেশ্যে বলেন, সংসদে একজন নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। তবে এই রাষ্ট্রপতি আমাদের জন্য নতুন নয়, এতে জনগণের ম্যান্ডেট নেই বলেও জানানা তিনি।

গোতাবায়া রাজাপকাসে প্রায় ৭০ লাখ ভোট পেয়েছিলেন। তাকেও আমারা পদত্যাগে বাধ্য করতে পেরেছি। কিন্তু রানিল বিক্রমাসিংহে এখন পিছনের দরজা থেকে সেই আসনটি সুরক্ষিত করেছেন। তিনি বলেন, রনিল আমাদের রাষ্ট্রপতি নন।


একাত্তর/এআর

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর