তীব্র তাপদাহে পর্তুগাল ও স্পেনে ১৭০০ মানুষের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০১:১৯ পিএম

ইউরোপজুড়ে তীব্র তাপদাহে পর্তুগাল ও স্পেনে এক হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ জুলাই) একে ‘অভূতপূর্ব ও ভীতিকর’ বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হ্যান্স ক্লুগ। খবর: আনাদোলু এজেন্সি।

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেন, জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য এবং মানবতার অস্তিত্ব উভয়ই হুমকির মুখে।

তিনি বলেন, গত কয়েক দশকে তীব্র তাপদাহের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কখনও কখনও তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। 

আরও পড়ুন: সিয়াটলে বন্দুক হামলায় একজন নিহত, আহত পাঁচ

চলতি বছর এরই মধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যবর্তী উপদ্বীপে এক হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চরম তাপদাহ স্বাস্থ্য ব্যবস্থার ওপর ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে ক্লুগ বলেন, বৃদ্ধ ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ছে।

এদিকে, চলমান তাপদাহে সৃষ্ট সপ্তাহখানেক ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা রীতিমতো যুদ্ধ করেও খুব একটা নিয়ন্ত্রণে আনতে পারেননি। ইউরোপের কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে এই দাবানলের সৃষ্টি হয়েছে। 


একাত্তর/জো 

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর