আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, নিহত ছয়

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৮:১১ পিএম

আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। শনিবার (২৩ জুলাই) ভারতের বিহার রাজ্যের সারন জেলার খুদাই বাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

সারন জেলার খায়রা থানা-পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যবসায়ীর নাম শাবির হোসেন। বিস্ফোরণের পর তার বাড়ির একটি অংশ উড়ে গেছে। বাকি অংশে এখনো আগুন জ্বলছে। বাড়িটি নদীর তীরে অবস্থিত।  

পুলিশ জানায়,  বাড়িটিতে আতশবাজি তৈরি করা হতো । বিস্ফোরণের পর এক ঘণ্টা ধরে একটানা শব্দ শোনা যাচ্ছিল।

সারন জেলার এসপি সন্তোষ কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের পেছনের কারণ অনুসন্ধান করছি। ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকেও ডাকা হয়েছে।  


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
বিয়ের সানাইয়ের সুর মুহূর্তেই রূপ নিল স্বজনদের বুকফাটানো আর্তনাদে। বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কনের শরীর বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মঞ্চেই। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় মঙ্গলবার রাতে ঘটে...
বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হতে ‘মহাগাটবন্ধন’ বেঁধে ছিলো কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এক অভূতপূর্ব জয়ের পথে। ইতিমধ্যে বেসরকারিভাবে নিতীশ...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর