বরের সামনেই কনেকে গুলি করল ‘প্রত্যাখ্যাত’ প্রেমিক!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

বিয়ের সানাইয়ের সুর মুহূর্তেই রূপ নিল স্বজনদের বুকফাটানো আর্তনাদে। বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কনের শরীর বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মঞ্চেই। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই হাড়হিম করা ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ‘টক অব দ্য টাউন’।

চারদিকে তখন উৎসবের আমেজ। বরের পাশে ১৮ বছর বয়সী কনে আরতি কুমারী দাঁড়িয়ে আছেন বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষায়। রাত তখন প্রায় ১১টা। মালাবদল আর সিঁদুরদানের মাহেন্দ্রক্ষণ শুরু হতে আর কিছু সময় বাকি। ঠিক তখনই ঘটে গেল সেই ভয়াবহ কাণ্ড, যা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।


ঘটনার সময় বিয়ের মঞ্চে একটি আচার পালিত হচ্ছিল। আরতির এক বোন বরের কপালে তিলক পরিয়ে দিচ্ছিলেন এবং এরপর আরতির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে হঠাৎ বেরিয়ে আসেন দিনবন্ধু নামে এক যুবক। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি আরতির পেটের খুব কাছ থেকে ট্রিগার টিপে দেন। গুলিটি সরাসরি আরতির নাভির কাছে বিদ্ধ হয় এবং তিনি যন্ত্রণায় মঞ্চেই লুটিয়ে পড়েন।

হঠাৎ গুলির শব্দে উৎসবের বাড়িটি শ্মশানের মতো স্তব্ধ হয়ে যায়। অতিথিরা প্রাণের ভয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় আরতিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তর করেন।

বর্তমানে তিনি সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি একটি প্রেমঘটিত আক্রোশের ফল। অভিযুক্ত দিনবন্ধু কনে আরতির প্রতিবেশী। ধারণা করা হচ্ছে, আরতির বিয়ে মেনে নিতে না পেরেই ‘প্রেমের কাঁটা’ উপড়ে ফেলতে এমন নৃশংস পথ বেছে নিয়েছেন তিনি।


পুলিশ আরও জানিয়েছে, দিনবন্ধু আগে থেকেই মাদক সংক্রান্ত মামলায় জেল খেটেছেন, অর্থাৎ অপরাধ জগতের সঙ্গে তার পুরনো সখ্য রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দিনবন্ধু পলাতক। তবে পুলিশ হাত গুটিয়ে বসে নেই। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দিনবন্ধুর বাবা-মাকে আটক করা হয়েছে।

অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং দিনবন্ধুকে ধরতে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। বিয়ের আনন্দকে বিষাদে ডুবিয়ে দেওয়া এই ঘটনাটি প্রমাণ করল, জেদ আর হিংসে একটি সুন্দর মুহূর্তকে নিমেষেই তছনছ করে দিতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর