রাশিয়ান নৌবহরে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০১:১৫ পিএম

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের প্রধান কার্যালয়ে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 

রোববার (১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলার পর বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে। হামলার কারণে বাতিল করতে হয়েছে নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত পূর্বপরিকল্পিত উৎসব। 

কৃষ্ণসাগরের কাছে ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ বন্দরনগরী সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাযভোযায়েভ বলেন, 'আজ সকালে আমাদের নৌ দিবস পণ্ড করে দেবার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। প্রাথমিক তথ্য বলছে এটি একটি ড্রোন ছিল। যে পাঁচজন আহত হয়েছে তারা সবাই প্রধান কার্যালয়ের কর্মী।' 

নিরাপত্তার কথা মাথায় রেখে নৌবাহিনী দিবসের আয়োজন বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফেডারেল সিকিউরিটি সার্ভিস এই হামলার তদন্ত করছে। 

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস বলছে, ক্রিমিয়ার সিনেটর ওলগা কভিতিদি এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন।

মিখাইল রাযভোযায়েভের অ্যাকাউন্টে পোস্ট করা কিছু ছবিতে একটি সামরিক ভবনের প্রবেশপথে রক্তের দাগ এবং ভাঙা কাঁচ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২১ হাজার হেক্টর জুড়ে দাবানল

রাশিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ড্রোন হামলার স্থানটি ছিল একটি ক্যাফেটেরিয়ার প্রবেশদ্বার। নৌবহরের প্রধান কার্যালয়ের ভেতরের আঙ্গিনা থেকে ৪০ থেকে ৫০ মিটার দূরে সেটির অবস্থান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন তার নিজ শহর সেইন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবস উদযাপনের আয়োজনে অংশ নেন, তখনই এলো নৌবহরের প্রধান কার্যালয়ে ড্রোন হামলার এই অভিযোগ। 


একাত্তর/এসজে
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর