যুক্তরাষ্ট্রে ২১ হাজার হেক্টর জুড়ে দাবানল

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১২:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যের উত্তরে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে ম্যাককিনি ফায়ার নামের একটি দাবানল। শুক্রবার এ দাবানলটি ছড়িয়ে পড়তে শুরু করলেও এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সোমবার (১ আগস্ট) এক প্রতিবেদনে একথা জানায় বিবিসি।

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্রে এ বছরের সবচেয়ে বড় দাবানলে রূপ নিয়েছে ম্যাককিনি ফায়ার। ক্লামথ ন্যাশনাল পার্ক থেকে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যে ২১ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ক্লামথ নদীর তীরে থাকা অসংখ্য বাড়ি-ঘর আগুনে ধ্বংস হয়েছে। পাশের শহর ইয়েরকা থেকে লোকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। জানা গেছে এখন পর্যন্ত আগুন থেকে বাঁচতে দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে ক্যালিফোর্নিয়া ক্রমাগত খরা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে দাবানল পরিস্থিতি নতুন করে বিপদের জানান দিচ্ছে। পরিস্থিতি এতোটাই খারাপের দিকে যাচ্ছে যে শনিবার রাজ্যটির উত্তরের সিস্কিউ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম।

গ্যাভিন নিউজম বলেন, শুকনো কাঠ ও পাতা, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে সম্ভাব্য বজ্রপাতের ফলে আগামী দিনে আরও দাবানল হতে পারে।

ইউএস ফরেস্ট সার্ভিস সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতি আগুন নেভানোর কাজ করা কর্মীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বাতাসের কারণে আগুন আরো  শক্তিশালী হয়ে উঠতে পারে।  যার কারণে এই আগুন যেকোনো দিকে ছড়িয়ে পড়তে পারে।


একাত্তর/এসএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর