গাজায় ইসরাইলি বিমান হামলা, ১৫ নিহতের দাবি

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:৫৮ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি বাহিনীর। খবর:এএফপি। 

শুক্রবার (৫ আগস্ট) দুপুরের পর এই হামলার ঘটনা ঘটে। 

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, ‘আমরা ধারণা করছি, অভিযানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তবে অভিযান এখনো শেষ হয়নি।’ 

ইসরায়েল সেনাবাহিনী আরও বলেছে, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। গোষ্ঠীটির হুমকির জবাবে এ অভিযান চালানো হচ্ছে। 

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক কমান্ডার রয়েছেন।

ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি। 

গাজা সিটিতে অবস্থিত সেই ভবনটির সাত তলা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। 

ফিলিস্তিনের এক সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই এ হামলা চালানো হলো। 

গণমাধ্যমকে ওই ভবনের এক বাসিন্দা জানিয়েছেন, দুপুরের পর হামলা হয়। ওইখানে অনেক বেসামরিক মানুষ বসবাস করেন বলেও জানান তিনি। 

শুক্রবার বিমান হামলার পর গাজায় আরও বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

image


ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ইসরাইল ডিফেন্স ফোর্স বর্তমানে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে। ইসরাইলের সম্মুখভাগে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

গত সপ্তাহেই গাজার আশপাশের শহরগুলো বন্ধ করে দেয় ইসরাইল। তাছাড়া সীমান্তে অনেক সেনা পাঠায় তারা। ফিলিস্তিনের সিনিয়র নেতাকে আটকের কারণে হামলা হতে পারে এই দোহাই দিয়ে তারা সেখানে জড়ো হয়। 

এদিকে, ফাওজি ব্রাহমোম নামে হামাসের একজন মুখপাত্র বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে। 

হামলার আগে শুক্রবার গাজায় ইসরাইল অংশে আসেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজ। তিনি জানান, হুমকি নিশ্চিহ্ন করতে তারা অভিযান চালাবেন। 

ওই সময় তিনি জানান, ইসরাইল কোনো যুদ্ধ চায় না। কিন্তু নিজেদের নাগরিকদের রক্ষা করতে তারা চুপ করে থাকবেন না। 

উল্লেখ্য, এই গাজা উপত্যকা নিয়ে গত ১৫ বছরে চারবার যুদ্ধ করেছে ইসরাইল ও হামাস। নতুন করে বিমান হামলার কারণে সেখানে আবারও বড় ধরনের দ্বন্দ্ব লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


একাত্তর/জো 

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর