ট্রাম্পের বাড়িতে তল্লাশি করায় চটেছেন রিপাবলিকানরা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এফবিআই'র তল্লাশির ঘটনার কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসে রিপাবলিকানদের শীর্ষ নেতারা।

দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনা তদন্তের জন্য ট্রাম্পের বাসভবনে এই তল্লাশি চালায় এফবিআই। এ ঘটনা তদন্তে প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ দাবি করেছেন রিপাবলিকান নেতারা।

অনেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সরিয়ে দেয়ারও দাবি তুলেছেন। মাইক পেন্স ঘটনার দায় মেরিক গারল্যান্ডের ওপর চাপিয়েছেন।

রিপাবলিকান সিনেটের সেথ উইদারস ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে তল্লাশিকে ‘বিস্ময়কররকম বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সংখ্যালঘিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি ক্ষোভ জানিয়ে বলেছেন, বিচার বিভাগ আগ্রাসী রাজনীতিকীকরণের এক অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।

image


রিপাবলিকানরা আবার প্রতিনিধি পরিষদের দখল ফিরে পেলে বিচার বিভাগের তদন্ত করবে বলে অ্যাটর্নি জেনারেল গারল্যান্ডকে ধামকিও দেন তিনি।

যদিও বলা হচ্ছে, সরকারি কাগজপত্র নাড়াচাড়ায় ট্রাম্পের অসাবধানতা এবং হোয়াইট হাউজের গোপন নথি সরানোর অভিযোগ তদন্তের আওতায়ই এফবিআই এ তল্লাশি চালিয়েছে।

এদিকে তল্লাশী চালানোর খবর জানার পরই ট্রাম্পের অনেক সমর্থক মার-এ-লাগো নামের বিলাসবহুল বাড়িটির সামনে ভিড় করেন।

আরও পড়ুন: ‘লজ্জাজনক’ হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ

রিপাবলিকানদের একের পর এক এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং অভিযোগের মধ্যে ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি উভয়ই ফায়দা লোটার চেষ্টায় আছে।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলের সদস্যদের জন্য তহবিল সংগ্রহে এই ইস্যুকে কাজে লাগাচ্ছে তারা। ট্রাম্পকে সমর্থনের আহ্বান জানিয়ে পাঠানো হচ্ছে ইমেইল এবং টেক্সট।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর