কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ দুই পাকিস্তানি বক্সার

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:২৮ পিএম

ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস শেষ হয়েছে সোমবার। এরইমধ্যে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছে বিশ্বে নানা প্রান্তের অংশগ্রহণকারীরা। ঠিক সেই সময় নিখোঁজ হলেন দুই পাকিস্তানি বক্সার।  

বুধবার পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) সেক্রেটারি নাসির তাং এ তথ্য নিশ্চিত করে জানান, বক্সার সুলেমান বালুচ এবং নাজিরুল্লাহ ইসলামাবাদের উদ্দেশ্যে দলের যাত্রার কয়েক ঘণ্টা আগে নিখোঁজ হন। নিখোঁজ দু'জনের পাসপোর্টসহ ভ্রমণের অন্যান্য নথিগুলি এখনও ফেডারেশনের কর্মকর্তাদের কাছে রয়েছে। 

তিনি আরও বলেন, টিম ম্যানেজমেন্ট যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশন এবং লন্ডনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুলেমান ও নাজিরুল্লাহ নিখোঁজের বিষয়ে অবহিত করেছে। নিখোঁজ বক্সারদের নথিগুলো পাকিস্তান থেকে ভ্রমণকারী সমস্ত ক্রীড়াবিদদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে রাখা হয়েছে।

দ্যা ইণ্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) নিখোঁজ বক্সারদের বিষয়টি তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

চলতি বছর পাকিস্তান কমনওয়েলথ গেমসের বক্সিং প্রতিযোগিতায় কোনো পদক জিততে পারেনি। অন্যদিকে ভারোত্তোলন এবং জ্যাভলিন নিক্ষেপে জিতেছে দুটি স্বর্ণসহ আটটি পদক।

আরও পড়ুন: রাজধানীর আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

এর আগে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলতে গিয়ে নিখোঁজ হন শ্রীলঙ্কার দশ খেলোয়াড়। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশিটিতে ফিরতে চান না বলেই তারা গা ঢাকা দিয়েছেন। 


একাত্তর/আরবিএস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর