সালমান রুশদিকে হত্যা চেষ্টার দায়ে অভিযুক্ত হাদি

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন হাদি মাতারের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

স্থানীয় চৌতাকুয়া কাউন্টির প্রসিকিউটদের বরাতে শনিবার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

কাউন্টির জেলা অ্যাটর্নি জেসন শ্মিট এক বিবৃতিতে বলেছেন, ২৪ বছর বয়সী হাদি মাতার নিউ জার্সির বাসিন্দা। হত্যা চেষ্টা এবং হামলার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। 

হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন।

পুলিশের বিশ্বাস হাদি মাতার একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ব্যাকপ্যাক এবং ইলেক্টনিকস সামগ্রি জব্দ করেছে। পূর্বে তার অপরাধের কোনো রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের শটকুয়া ইন্সটিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় অভিযুক্ত হাদি মাতার হামলা চালান রুশদির উপর।

আরও পড়ুন: নিউইয়র্ক শেয়ার বাজার ছাড়ার ঘোষণা পাঁচ চীনা কোম্পানির

১৯৪৭ সাল বোম্বে শহরে (বর্তমান মুম্বাই) জন্ম সালমান রুশদির। ১৪ বছর বয়সে তিনি ইংল্যান্ড চলে যান। রাগবি শহরের একটি স্কুলে ভর্তি হন। পরে কেমব্রিজের কিংস কলেজ থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ব্রিটিশ নাগরিকত্বও অর্জন করেন রুশদি। 

সালমান রুশদি প্রকাশিত প্রথম বই গ্রিমাস। খুব বেশি সাফল্য না পেলেও লেখক হিসেবে নিজের নাম পাকাপোক্ত করে তিনি। এরপর আসে দ্বিতীয় উপন্যাস মিডনাইট’স চিলড্রেন ১৯৮১ সালে মিডনাইটস চিলড্রেনের জন্য বুকার পুরস্কার জিতে নেন রুশদি। বিক্রি হয় পাঁচ লাখ কপি। ১৯৮৩ সালে আসে তৃতীয় উপন্যাস শেম।

কিন্তু ১৯৮৮ সালে যখন তার চতুর্থ উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশ পায়, তখন সাড়া দুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন রুশদি। স্যাটানিক ভার্সেস উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে রুশদি যেমন জনপ্রিয়তা পেয়ছেন তেমনই পেয়ছেন হত্যার হুমকি।


একাত্তর/আরবিএস 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর