নিউইয়র্ক শেয়ার বাজার ছাড়ার ঘোষণা পাঁচ চীনা কোম্পানির

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮:৫৮ পিএম

এবার নিউইয়র্ক শেয়ার বাজার থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলো চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি কোম্পানি। মার্কিন শেয়ার বাজারের কঠোর বিধিমালার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা যানায় চীনা কর্তৃপক্ষ। 

শুক্রবার পৃথক বিবৃতিতে, চায়না লাইফ ইন্স্যুরেন্স, পেট্রোচায়না, সিনোপেক, অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ চায়না এবং সিনোপেক সাংহাই পেট্রোকেমিক্যাল জানিয়েছে যে, তারা নিউইয়র্ক শেয়ার বাজার থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে।  

এদিকে জাপানের রাষ্ট্রীয় সংবাদ্মাধ্যম এনআইচকে বলেছে, চীনা কোম্পানিগুলো নিজেদের হিসাব নিরীক্ষণের রেকর্ড প্রদর্শনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে সম্ভাব্য তালিকাচ্যুতির সতর্ক বার্তাও পেয়েছে চীনা কোম্পানিগুলো। এ কারণেই নিজেদের নাম প্রত্যাহার করেছে তারা।   

অন্যদিকে তালিকাচ্যুতির সতর্কবার্তা পাওয়া বেসরকারি চীনা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম অনলাইন পণ্য বিক্রেতা আলিবাবা গ্রুপ। যদিও এসব কোম্পানির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বাইডেন প্রশাসন।   

বিদেশে যেসকল চীনা কোম্পানির শেয়ার বেচাকেনা হয় সেসকল কোম্পানির উপর নতুন করে নজরদারি জোরদার করছে বেইজিং। 

শুক্রবার চীনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন এই পাঁচটি কোম্পানির গৃহীত সিদ্ধান্ত বিদেশে তালিকাভুক্ত অন্যান্য চীনা কোম্পানির উপর প্রভাব ফেলবে না। 

তবে বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারে। তাইওয়ানকে কেন্দ্র করেই এ দ্বন্দ্বের সূত্রপাত।  

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি'র তাইওয়ান সফর নিয়ে নতুন করে দ্বন্দ্বে জড়ায় দেশও দু'টি। এরইমধ্যে তাইওয়ানকে ঘিরে ওই অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে চীন। 

আরও পড়ুন: রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের কেউই বাঁচলো না

গত ২৫ বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানীয় কোনো মার্কিন রাজনৈতিক নেতা দ্বীপটিতে পা রেখেছেন। তার সফরকে চীন 'চরম বিপজ্জনক' বলে আখ্যা দেয়। চীনা হুমকির মুখেই বিতর্কিত এই সফর শুরু করেন মার্কিন হাউজ স্পিকার।

ওই সফরের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।


একাত্তর/আরবিএস   

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর