যুক্তরাষ্ট্রকে 'এক-চীন নীতি' মেনে চলার আহবান

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:৩২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি মেনে চলার আহবান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান। 

বুধবার চীন-মার্কিন ‘সতেরো আগস্ট ইস্তাহার’ প্রকাশের ৪০তম বার্ষিকী উল্লেখ করে ওয়াং ওয়েন পিন বলেন, ‘সতেরো আগস্ট ইস্তাহার’, ‘শাংহাই ইস্তাহার’  ও ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা বিষয়ক ইস্তাহার’ হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। এবং এসবের মৌলিক ভিত্তি হচ্ছে এক-চীন নীতি। 

ওয়াং আরও বলেন, এক-চীন নীতি হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের আদানপ্রদান পুনরুদ্ধার ও সম্পর্ক উন্নয়নের রাজনৈতিক ভিত্তি। যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে এবং এক-চীন নীতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। তা অবশ্যই দু’দেশের আস্থাকে গুরুতরভাবে নষ্ট করবে। 

চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন একটি মৌলিক স্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক-চীন নীতি নষ্ট করার কার্যক্রম হচ্ছে ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন। 

যুক্তরাষ্ট্র ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আবারও চীন-মার্কিন তিনটি ইস্তাহারে ফিরে আসতে পারবে এবং এক-চীন নীতি মেনে চলবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

image

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়ায় চীন

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর ওই অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে চীন।  

তবে চীনের সব হুমকি উপেক্ষা করেই বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তাইওয়ান। 

image

তাইওয়ান সফরে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি

মহড়া চলাকালে চীনের একাধিক যুদ্ধজাহাজ ও বিমান তাইপের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতাও স্থগিত করেছে চীন।

উল্লেখ্য, এক-চীন নীতি বলতে, তাইওয়ানকে কোনো আলাদা রাষ্ট্র হিসবে নয় বরং দ্বীপটিকে চীনের অংশ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এই নীতি অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র।  


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর