'বানানা রিপাবলিক' হয়ে যাচ্ছে পাকিস্তান: ইমরান খান

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

ক্ষমতাবানদের স্বেচ্ছাচারিতা, আইনের শাসনের অনুপস্থিতি ও গণতন্ত্রহীনতায় পাকিস্তান ‘বানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে বলে এক টুইটবার্তায় এ মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, ‘পাকিস্তান বানানা রিপাবলিকে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের বর্বরতার সামনে সভ্য পৃথিবী স্তব্ধ। বিরোধীদের হুমকি দেওয়ার জন্য এখন নিরপরাধ লোকজনকে লক্ষ্যবস্তুতে করা হচ্ছে এবং গ্রেপ্তার করে বিনা বিচারে দিনের পর দিন কারাগারে রাখা হচ্ছে।’

মধ্য আমেরিকার হাইতি, গুয়াতেমালা ও ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী দরিদ্র দেশগুলোকে বলা হয় বানানা রিপাবলিক। বিপ্লব-প্রতিবিপ্লব, ক্ষমতাবান গোষ্ঠীর দুর্নীতি, সামরিক অভ্যুত্থানের মতো ঘটনা এখানে নিয়মিত ঘটনা।

তবে ইমরান খানের এই ক্ষোভ তার ঘনিষ্ঠ সহকারী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিলের গ্রেপ্তারের ঘটনায়। গত ৯ আগস্ট পাকিস্তানের সংবাদমাধ্যম এআরআই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গিল মন্তব্য করেছিলেন, গত এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ইমরান খানের হেরে যাওয়া ও প্রধানমন্ত্রীর পদ হারানোর জন্য দায়ী দেশটির সেনাবাহিনীর মধ্যকার অন্তর্দ্বন্দ্ব।

তার কয়েক ঘণ্টা পর ১০ আগস্ট ভোরবেলায় ইসলামাবাদের অভিযাত এলাকা বানিগালার বাসভবন থেকে গিলকে আটক করে সাদা পোষাকের পুলিশ। পরে তাকে রাষ্ট্রদ্রোহিতা ও উস্কানিমূলক বক্তব্যের মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেই টিভি চ্যানেলটির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তানের আইন অনুযায়ী যে মামলায় শাহাবাজ গিলকে গ্রেপ্তার করা হয়েছে, তা জামিন অযোগ্য। বুধবার পুলিশের আবেদনে সাড়া দিয়ে গিলকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তবে গ্রেপ্তারের পর থেকেই ইমরান খানের দল পিটিআই অভিযোগ জানিয়ে আসছে— কারাগারে তাকে নির্যাতন করা হচ্ছে। পাকিস্তানে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার পিটিআইয়ের কর্মী-সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে বলেও অভিযোগ দলটির।

বুধবারের টুইটবার্তাতেও সেই ইঙ্গিত দেন ইমরান খান। তিনি বলেন, ‘আমরা দেখছি বর্তমান সরকারের নেতা নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ, মোল্লা ফজলুর রহমান, আসিফ আলি জারদারি, যারা প্রতিনিয়ত বক্তৃতা-বিবৃতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের (সেনাবাহিনী) বিরুদ্ধে মন্তব্য করে যাচ্ছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’


একাত্তর/এসএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর