চীনে বন্যা ও প্রবল বর্ষণে নিহত ১৬, নিখোঁজ ৩৬

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৯:৪৮ পিএম

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ের দাতং জেলার পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৬ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও ৩৬ জন। চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকে শুরু হওয়া এই বর্ষণে দাতং জেলার পার্বত্য অঞ্চলের ছয়টি গ্রামের ৬ হাজার ২শ’রও বেশি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুসংখ্যক ঘরবাড়ি।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, ৬টি গ্রামের বিভিন্ন সড়ক ঢেকে গেছে কাদা, মাটি থেকে উপড়ে যাওয়া গাছ ও ধ্বংসাবশেষে।

চীন সরকারের জরুরি পরিষেবা বিভাগ অবশ্য ইতোমধ্যে উপদ্রুত এলাকায় অস্থায়ী দপ্তর খুলেছে। বিভাগের কর্মীরা বিভিন্ন গ্রাম থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ শুরু করেছেন উল্লেখ করে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সুশৃঙ্খলভাবে সব কাজ চলছে।’

এমন এক সময়ে কুইংহাইয়ে এই প্রলয় দেখা দিল, যখন চীনের প্রায় সব অঞ্চলে গত ১৫ দিন ধরে ব্যাপক তাপপ্রবাহ চলছে।

তবে চলতি বছরের গরমে ব্যাপক তাপপ্রবাহের পাশাপাশি তুমুল বর্ষণ ও তার প্রভাবে সৃষ্ট বন্যাও আঘাত হেনেছে চীনের বিভিন্ন অঞ্চলে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, তুমুল বর্ষণ-বন্যায় গত জুন মাস থেকে এ পর্যন্ত চীনের দক্ষিণাঞ্চলেই ঘরবাড়ি হারিয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ২৫ কোটি ডলারেরও বেশি।       


একাত্তর/এসএ

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর