চীনে খরা সতর্কতা জারি

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৪:২১ পিএম

দেশজুড়ে খরা সতর্কতা জারি করেছে চীন। চীনের ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো এমন ঘটনা। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) খরা সতর্কতা হিসেবে জাতীয় ‘ইয়োলো অ্যালার্ট’ জারি করে চীনা কর্তৃপক্ষ। খবর: রয়টার্স।

ইয়াংসি নদীর তীর জুড়ে তীব্র তাপদাহে পুড়তে থাকা ফসল রক্ষায় বিশেষজ্ঞ টিমও পাঠাচ্ছে কর্তৃপক্ষ। বনাঞ্চলে দাবানল মোকাবিলায়ও হিমশিম খাচ্ছে তারা।

দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান থেকে শুরু করে ইয়াংসি নদীর তীরবর্তী সাংহাই পর্যন্ত বিস্তৃত এলাকা গত কয়েক সপ্তাহ ধরে চলমান রয়েছে তাপদাহ। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, মধ্য চীনের জিয়াংসি প্রদেশে ইয়াংসি নদীর অববাহিকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়ং হ্রদটি এ বছর স্বাভাবিকের চেয়ে এক-চতুর্থাংশে সঙ্কুচিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং এলাকার ৬৬টি নদী শুকিয়ে গেছে। চংকিংয়ে এই বছর ৬০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। 

এই এলাকার অন্যতম শহর বেইবেইতে বৃহস্পতিবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় বলেও জানানো হয়। 


একাত্তর/জো 

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর