স্পেনে বিচারের আগে আসামির স্বেচ্ছায় মৃত্যুবরণ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:৪০ পিএম

স্পেনে পুলিশের গুলিতে পক্ষাঘাতগ্রস্ত এক আসামি বিচারের আগে কারাগারে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। 

মারিন ইউজিন সাবাউ নামের ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি গত ডিসেম্বরে নিজের তিন সাবেক সহকর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহত করেন। এসময় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। 

পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার পর বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে মৃত্যুবরণকেই শ্রেয় ভেবে ইউথানেশিয়ায় আবেদন করেন তিনি। তার গুলিতে আহত ব্যক্তিদের আপত্তি সত্ত্বেও এ আবেদন মঞ্জুর করেন আদালত। 

রোমানিয়ায় জন্ম নেয়া সাবাউ একটি নিরাপত্তা সেবা সংস্থায় চাকরি করতেন। চাকরি ছেড়ে দেয়ার কিছুদিন পর নিজের কর্মস্থলে বন্দুক হামলা চালান তিনি। 

হামলার পর পালিয়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। এক পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর পুলিশ তাকে কোণঠাসা করে তার ওপর গুলি চালায়। 

এ ঘটনার পর তার একটি পা কেটে ফেলা হয়। মেরুদণ্ডে গুলি লাগায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে চলাফেরায় অক্ষম হয়ে পড়েন তিনি। 

আঘাতের ফলে সর্বদা তাকে শারীরিক বেদনায় থাকতে হতো বলে ইউথানেশিয়া বা 'এসিস্টেড ডেথ'-এর আবেদন করেন তিনি। 

তার গুলিতে আহত ব্যক্তিরা দাবি করেন, নিজের কৃতকর্মের জন্য সাবাউর বিচার হওয়া উচিৎ। 

আরও পড়ুন: মৎস্যকন্যার রূপকথাকে অনুপ্রাণিত করা প্রাণী চীনে বিলুপ্ত

তবে আদালত জানায়, নিজের অবস্থার কারণে ইউথেনিশিয়ার আবেদন করা সাবাউর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এতে হস্তক্ষেপ করার অধিকার নেই আদালতের। 

উল্লেখ্য, গত বছর স্পেনে একটি আইন পাস হয়, যার ফলে গুরুতর ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্তরা অন্যের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। 


একাত্তর/এসজে

মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর