টেক্সাস স্কুলে গুলির ঘটনায় পুলিশ প্রধান বরখাস্ত

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০১:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিদ্যালয়ে নির্বিচারে গুলির ঘটনা প্রতিরোধে যথাসময়ে ব্যবস্থা না নেয়ায় অভিযুক্ত পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

উভালদে শহরের ওই হামলায় দুই শিক্ষকসহ ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়। বিদ্যালয় কমিটির সদস্যদের সবাই শহরে পুলিশ প্রধান পিট অ্যারেডোন্ডোকে বরখাস্তের পক্ষে মত দিয়েছেন।

জুন মাস থেকে তিনি ছুটিতে রয়েছেন। তার আইনজীবী জানান, পিট জানতেন না, বন্দুকধারী শ্রেণীকক্ষ আছে। গুলির ঘটনার তিন মাস পর স্থানীয় পুলিশ প্রধানকে বহিষ্কার করা হলো।

বিদ্যালয় কমিটির শুনানির সময় অ্যারেডোন্ডো উপস্থিত ছিলেন না। তবে তার পক্ষে আইনজীবী প্রায় ১৭ পাতার একটি বিবৃতি পড়ে শোনান। সেখানে তিনি পুলিশ প্রধানকে নির্দোষ দাবি করেন।

চলতি বছরের ২৪ মে উভালদের রব প্রাথমিক বিদ্যালয়ে হামলা হয়। তখন পুলিশের কার্যক্রম নিয়ে অভিভাবক এবং তাদের আত্মীয়স্বজন গভীর ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন: উত্তর কোরিয়ার নতুন করে জ্বরে আক্রান্ত চার জন

চাপ বাড়ছিলো জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার। হামলাকারীকে নিবৃত করতে ৭৭ মিনিট দেরি করেন পিট। এ কারণে সমালোচনার মুখে পড়ের তিনি।

পুলিশের প্রথম ব্যক্তি পিট, যার বিরুদ্ধে ওই ঘটনায় শাস্তি দেয়া হলো।


একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর