ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:৪৬ পিএম

কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে আরেক টিকা তৈরিকারক প্রতিষ্ঠান মডার্না। ফাইজার-বায়োএনটেক মডার্নার প্রযুক্তি নকল করেছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। 

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলা দায়ের করা হচ্ছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির বহু আগে টিকা তৈরির এই প্রযুক্তি উদ্ভাবন করার দাবি করেছে মডার্না। 

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, 'কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি আমরা তৈরি করেছি, সেটিকে রক্ষা করতেই এই মামলা'। 

মডার্নার অভিযোগ, ফাইজার-বায়োএনটেক তাদের দুইটি প্রযুক্তি অন্যায়ভাবে ব্যবহার করেছে। 

করোনাভাইরাসের টিকা তৈরিকারী প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফাইজার-বায়োএনটেক ও মডার্না। 

তবে এই টিকা তৈরিতে যে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই প্রযুক্তি উদ্ভাবন করে ১০ বছর আগে প্রতিষ্ঠিত মডার্না। 

এই ক্ষেত্রে কাজ করা জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক করোনা মহামারির সময় মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজারের সাথে একত্রিত হয়ে করোনার ফাইজার-বায়োএনটেক টিকা উদ্ভাবন করে।  

মহামারির শুরুর দিকে মডার্না জানিয়েছিল, করোনার টিকা উদ্ভাবনে অন্যদেরকে, বিশেষত স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে মডার্নার প্যাটেন্ট ব্যবহার করতে জোর করবে না তারা। 

আরও পড়ুন: রোজ কোটি কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

তবে এবছরের মার্চে তারা জানায়, ফাইজার ও বায়োএনটেকের মতো কোম্পানিগুলো মডার্নার মেধাস্বত্ব অধিকারকে সম্মান করবে বলে আশা করে তারা। 

নতুন প্রযুক্তি উদ্ভাবনের প্রথম দিককার পর্যায়ে প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ অস্বাভাবিক নয়। ইতোমধ্যে একাধিক কোম্পানি ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে। 

মডার্নাও এমআরএনএ প্রযুক্তি নিয়ে আইনি লড়াই লড়ছে মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর সাথে। 


একাত্তর/এসজে

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় ও দুই চীনা শিক্ষার্থী। ওই অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর