ইউক্রেনের রাশিয়ান অধিকৃত অঞ্চলগুলোতে স্কুলের শিক্ষার্থীদের ইতিহাসের পাঠ বদলে ফেলা হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) এই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দৃষ্টিকোণ থেকে লেখা ইউক্রেনের ইতিহাস শিশুদের পড়াতে চাপ প্রয়োগ করা হচ্ছে দক্ষিণাঞ্চলের রাশিয়া অধিকৃত এলাকাগুলোতে।
রাশিয়া সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে এ নিয়ে গর্ব করে পোস্ট দেয়া হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।
সেখানে বলা হয়েছে, লাইব্রেরি থেকে ইউক্রেনের ইতিহাস বিষয়ক বই নিয়মিত সরিয়ে নেয়া হচ্ছে। অন্যদিকে অধিকৃত অঞ্চলে রাশিয়ান পাঠ্যবই সরবরাহ করছে রাশিয়ার মিনিস্ট্রি অব এনলাইটেনমেন্ট।
এছাড়াও অধিকৃত অঞ্চলগুলোতে প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠান ভবনগুলোকে সাজানো হয়েছে রাশিয়ার পতাকা দিয়ে।
রাশিয়া নিয়ন্ত্রিত মেলিটোপোলের বাসিন্দা ইরিনা (ছদ্মনাম) বলেন, রাশিয়ান পাঠ্যসূচিতে কী পড়ানো হবে তা নিয়ে তিনি চিন্তিত, কেননা তা পড়ানো হবে 'অন্য দিক' থেকে। রাশিয়ান ঐতিহ্য ও সংস্কৃতি চাপিয়ে দেয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এসব পাঠ্যবইয়ের সাথে যুদ্ধের আগেকার সংস্করণের পার্থক্য বিশ্লেষণ করেছে বিবিসি।
আরও পড়ুন: পিরিয়ডের ব্যথা অনুভবে পুরুষদের জন্য কর্মসূচি
বিশ্লেষণে দেখা গেছে, অনেক বই থেকেই 'কিয়েভ' নামটি সরিয়ে ফেলা হয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল নিয়ে বলা হয়েছে, 'র্যাডিক্যাল জাতীয়তাবাদীরা পশ্চিমাদের সমর্থনে ক্ষমতায় আসার পর' জনগণ 'তাদের অধিকার রক্ষায়' বেরিয়ে আসে।
অন্যদিকে বর্তমান সংস্করণগুলোতে পুতিন ও তার নানা অর্জনের কথা বারবার উঠে এসেছে। তবে এ ব্যাপারে রাশিয়ান মিনিস্ট্রি অব এনলাইটেনমেন্টের সাথে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি বিবিসি।
একাত্তর/এসজে
