ট্রাম্পের বাড়িতে পাওয়া গেছে অতি গোপনীয় নথি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে গত মাসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যেসব জিনিস জব্দ করেছিল, দেশটির এক আদালত তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।

এই তালিকা অনুসারে কেন্দ্রীয় গোয়েন্দারা মি. ট্রাম্পের বাড়ি থেকে বিভিন্ন দলিলপত্রের ৩৩টি বক্স নিয়ে যায়, যার মধ্যে গোপনীয় বলে চিহ্নিত বহু খালি ফোল্ডারও রয়েছে।

তালিকায় দেখা যাচ্ছে, ট্রাম্পের অফিস থেকেও 'গোপনীয়' এবং 'অত্যন্ত গোপনীয়' বলে চিহ্নিত কিছু কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় গোপনীয় নথিপত্র নিয়ম অনুযায়ী ব্যবহার করেছেন কি না সে বিষয়ে তদন্ত চলছে।

ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে গত ৮ আগস্ট যেসব জিনিস জব্দ করা হয় তার মধ্যে রয়েছে- গোপনীয় (কনফিডেনশিয়াল) বলে চিহ্নিত তিনটি ডকুমেন্ট। গোপনীয় (সিক্রেট) বলে চিহ্নিত ১৭টি ডকুমেন্ট, অতি গোপনীয় (টপ সিক্রেট) বলে চিহ্নিত সাতটি ডকুমেন্ট, গোপনীয় বলে উল্লেখিত ৪৩টি খালি ফোল্ডার ও ২৮টি খালি ফোল্ডার যাতে লেখা রয়েছে 'স্টাফ সেক্রেটারি/সামরিক দূতের কাছে ফিরিয়ে দিন'। 

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার সময় সব কাগজপত্র এবং ইমেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করেন।

ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের জানুয়ারি মাসে যখন হোয়াইট হাউজ ছেড়ে চলে যান তখন তিনি বিভিন্ন রেকর্ড তার মার-এ-লাগো বাড়িতে নিয়ে গিয়ে আইন ভেঙেছেন কি না সে বিষয়টি বিচার বিভাগ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

ট্রাম্প ও তার আইনজীবীরা স্বতঃপ্রবৃত্ত হয়ে সংশ্লিষ্ট কাগজপত্র দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন সরকারি কৌসুলিরা। তাদের বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টি করারও অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেছেন, তার কাছে যেসব রেকর্ড ছিল সেগুলো তিনি ইতোমধ্যেই প্রকাশ করেছেন।

তিনি আরো যুক্তি দিয়েছেন যে মার-এ-লাগোর বাড়ির একটি স্টোররুমে এসব ফাইল সুরক্ষিত অবস্থাতেই রাখা ছিল।


একাত্তর/এসজে
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর