কানাডায় ১৩ এলাকায় ছুরি হামলা, নিহত ১০

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ পিএম

কানাডায় সাসকাচোয়ান প্রদেশে অতর্কিত এলোপাতাড়ি ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি।

image


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের নাম ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)। 

একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান। অভিযুক্তদের গ্রেপ্তার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ও হাইওয়ে- রাস্তাগুলোতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

জানা গেছে, জেমস স্মিথস ক্রি নেশনে স্থানীয় সময় ভোর পাঁচটা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে। ওই ফোনে জানানো হয়এক ব্যক্তি তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

image


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে আলাদা এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।’


একাত্তর/এসি


আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর