কানাডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারী নারীসহ নিহত ১০

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯ জন প্রাণ হারিয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।

পুলিশ জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতরে ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি বাসভবনে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারী সম্পর্কে পুলিশ খুব বেশি তথ্য না দিলেও বলছে, সন্দেহভাজন একজন নারী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তাকে বাদামী চুল এবং পোশাক পরিহিত হিসেবে উল্লেখ করা হয়েছিল। স্কুলের ভেতরেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর আমেরিকায় সাধারণত এ ধরনের গণহামলায় পুরুষদের সংশ্লিষ্টতা বেশি দেখা গেলেও, নারী হামলাকারীর বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

টাম্বলার রিজ একটি ছোট এবং ঘনিষ্ঠ জনপদ, যেখানে মাত্র ২,৪০০ মানুষের বসবাস। স্কুলটিতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাত্র ১৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। ঘটনার ভয়াবহতায় শোক প্রকাশ করে ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি বলেন, আজকের রাতের মতো এমন পরিস্থিতিতে কী বলা উচিত তা বোঝা কঠিন। এমন ঘটনা অন্য কোথাও ঘটে বলে আমরা মনে করি, কিন্তু আজ তা আমাদের ঘরের কাছেই ঘটল।


পুলিশের তৎপরতা সম্পর্কে কর্মকর্তারা জানান, কল পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার মনে করেন, পুলিশের এই দ্রুত প্রতিক্রিয়ার কারণেই আরও অনেক প্রাণ রক্ষা পেয়েছে।

এই হত্যাকাণ্ডটি কানাডার ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২০ সালের এপ্রিলে নোভা স্কটিয়ায় ২২ জন এবং ১৯৮৯ সালের ডিসেম্বরে মন্ট্রিয়লের ইকোলে পলিটেকনিকে ১৪ জন ছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছিল।

বর্তমানে স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার ও ট্রমার শিকার শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় আর কোনো সন্দেহভাজন বা জনসাধারণের জন্য কোনো হুমকি অবশিষ্ট নেই।

এআরএস
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর