বিশ্বে করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭ এএম

শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত। এ ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ছয় জন। 

একই সময় করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৪৪৯ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৬৫ হাজার।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ পাঁচ হাজার ১০ জন এবং মারা গেছে ২২৫ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছে ১৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৩৭ হাজার ৫৪৮ জন এবং মারা গেছে ৫৬ জন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৭৬ জনের এবং আক্রান্ত সাত হাজার ৬৬৮ জন। 

এছাড়া ফ্রান্সে আক্রান্ত তিন হাজার ৪৪৩ জন এবং মারা গেছে ৬৭ জন। ইরানে আক্রান্ত এক হাজার ৯৫ জন এবং মারা গেছে ২৪ জন। ইতালিতে আক্রান্ত ছয় হাজার ৬০৮ জন এবং মারা গেছে ৪০ জন।

গেলো ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছে ৭৬ জন এবং আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৬৯০ জন। ফিলিপাইনে আক্রান্ত দুই হাজার ২০২ জন এবং মারা গেছে ৫১ জন। আর অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ২০ জন এবং মারা গেছেন ১১ জন। 

আরও পড়ুন: নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৩৬৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪ হাজার ৭২৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৪৭২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর