নৌকার সাথে তিমির ধাক্কায় পাঁচ পর্যটকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫১ পিএম

নিউ জিল্যান্ডে একটি তিমির সঙ্গে সংঘর্ষের পর একটি নৌযান ডুবে গিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিউ জিল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার আরএনজেড (রেডিও নিউজিল্যান্ড) শনিবার জানিয়েছে, নৌযানটি দক্ষিণের দ্বীপ শহর কাইকোরার কাছে ডুবে গেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আরএনজেড জানিয়েছে, উল্টে যাওয়ার সময় নৌযানটিতে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়েছে। পরে জরুরি পরিষেবা কর্মীরা পাঁচটি মরদেহ উদ্ধার করেন।

কাইকোরার মেয়র ক্রেগ ম্যাকল বলেন, দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। ধারণা করা হচ্ছে, নিচ থেকে একটি তিমি এসে নৌযানটিকে উল্টে দিয়েছে।

তিনি বলেন, এই অঞ্চলে সবচেয়ে বড় দাঁতযুক্ত শিকারী তিমি হিসেবে পরিচিত স্পার্ম হোয়েল বা ক্যাচালট ছিল। ঘটনার সময় সেখানে কিছু হাম্পব্যাক তিমিও ছিল।

নিউজিল্যান্ডের উপকূলীয় কাইকোরা শহরটি তিমি দেখার একটি জনপ্রিয় গন্তব্য। এখানে পর্যটকরা তিমি, ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী কাছাকাছি দূরত্ব থেকে দেখার সুযোগ পান। ফলে অঞ্চলটিতে বাণিজ্যিকভাবে নৌকা ভ্রমণ বা হেলিকপ্টার যাত্রার প্যাকেজ অফার করা হয়ে থাকে।


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর