উত্তরপ্রদেশ থেকে অভিজিৎ রায় হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪ পিএম

কলকাতা পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) জালে ধরা পড়েছে ব্লগার অভিজিত হত্যায় জড়িত সন্দেহে এক আল কায়দা সদস্য। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের সাহরানপুর থেকে গ্রেপ্তার করা হয় হাসনাত শেখ নামে ওই ব্যক্তিকে।

এ খবর জানা গেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে। 

জানা যায়, হাসনাতের বাড়ি মালদহের সুজাপুরে। ২০১৫ সালে বাংলাদেশের ব্লগার অভিজিৎ রায় খুনে তিনি জড়িত বলে মনে করছে পুলিশ।

গোয়েন্দাদের কাছে খবর ছিল, অভিজিৎ খুনে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আল কায়দার ভারতীয় শাখা ‘আল-কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (আকিস) নামের একটি জঙ্গি সংগঠনের হাত রয়েছে। সেই সূত্রেই উঠে আসে হাসনাতের নাম। তার সম্পর্কে খোঁজখবর করতে সুজাপুরেও যান পুলিশের তদন্তকারী কর্মকর্তারা, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।

কলকাতা পুলিশের এসটিএফ শাখার এক কর্মকর্তা জানান, গোপন সূত্রের ভিত্তিতে তারা জানতে পারেন—উত্তরপ্রদেশের সহারানপুরে রয়েছেন হাসনাত। সেই তথ্যের উপর ভিত্তি করে আবার খোঁজখবর করা শুরু হয়, হদিসও মেলে হাসনাতের। বেশ কয়েক দিন তার গতিবিধির উপর নজর রেখে বুধবার তাকে গ্রেপ্তার করে এসটিএফ। হাসনাতকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

হাসনাতের গ্রেপ্তারের খবর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সুজাপুর জুড়ে। হাসনাতের মা রেজি বিবি বলেন, ‘স্থানীয় মাদ্রাসা থেকে লেখাপড়ার পর হাসনাত বর্ধমানের একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল। সেখান থেকে উত্তরপ্রদেশের সহারানপুরে একটি মাদ্রাসায় ভর্তি হয় সে।’

প্রতিবেশীরা জানান, হাসনাতেরা পাঁচ ভাই-বোন। তাদের মধ্যে তিন ভাই শ্রমিকের কাজ করেন। হাসনাত পড়াশোনা করতেন। ধৃতের এক ভাই বলেন, ‘প্রতি বছর ইদের আগে উত্তরপ্রদেশ থেকে বাড়ি আসত। ধর্মশিক্ষা নিয়েই থাকত সে।’

তবে এসটিএফের কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশে গিয়ে জঙ্গিবাদের প্রতি ঝুঁকে পড়েছিলেন হাসনাত। সেখানেই আকিসের নেতাদের মগজধোলাইয়ের শিকার হন তিনি।

‘বাংলাদেশি আকিস জঙ্গি ফয়জল আহমেদ ওরফে শাহিদ মজুমদারকে জেরা করার পর হাসনাত সম্পর্কে নানা তথ্য মেলে। তারপরই আমরা তাকে গ্রেপ্তার করি।


একাত্তর/এসএ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ...
২০২৩ সালে এক মধ্যাহ্নভোজে তিন আত্মীয়কে হত্যা এবং আরেকজনকে হত্যার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার চাঞ্চল্যকর ‘মাশরুম’ হত্যাকাণ্ডে অভিযুক্ত এরিন প্যাটারসন।
ইসরাইলজুড়ে নতুন করে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেতানিয়াহু সরকার।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর