দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম?

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ২৬ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। হিশাম নিহত জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন।

হিশাম সালেহ ইউএসএফ’রই একজন প্রাক্তন শিক্ষার্থী। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক ২০২১-২৩ সালের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আইনে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ হিসেবে পরিচিত।


হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

লিমনের মরদেহ উদ্ধার হলেও তাঁর সঙ্গে নিখোঁজ হওয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি। তবে, বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পুলিশ তাঁদের বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

লিমনের মরদেহ পাওয়ার পর থেকেই পুলিশের ধারণা ছিল বৃষ্টিও একই পরিণতির শিকার হয়েছেন। বর্তমানে তাঁর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফ্লোরিডা পুলিশ।


তদন্তে বেরিয়ে এসেছে, হিশাম একজন সহিংস স্বভাবের মানুষ ছিলেন। পারিবারিক সহিংসতার কারণে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁর বাড়িতে ডাকা হয়েছিল। ২০২৩ সালে মারধরের অভিযোগে তিনি দুবার গ্রেপ্তার হলেও পরে অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল।

এমনকি নিজের ভাই ও মায়ের ওপর আক্রমণ করার কারণে আদালত তাঁর ওপর নিজ বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিলেন। হিশামের ভাই আদালতের কাছে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করে জানান, তাঁরা হিশামের ফিরে আসার ঝুঁকি নিতে চান না; কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দেয়।  


শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি জোসেফ মাউরার জানিয়েছেন, শুরুতে হিশাম তদন্তে সহযোগিতা করলেও গত বৃহস্পতিবার থেকে তিনি কথা বলা বন্ধ করে দেন। পরে তদন্ত কর্মকর্তারা লিমনের মরদেহের সঙ্গে হিশামের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ পান এবং তাঁকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং মরদেহ সরানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার এই ঘটনাকে ‘ভয়াবহ ও উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করে বলেছেন, দোষী ব্যক্তিকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে পুলিশ সম্ভাব্য সব ধরনের উপায় ব্যবহার করবে। মেধাবী দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না সহকর্মী ও স্বজনরা।

তথ্যসূত্র: সিএনএন-সিবিএস নিউজ

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনকালে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ও গণ-আন্দোলনের মুখ হয়ে উঠেছেন এক প্রায় অপরিচিত ২৯ বছরের পিএইচডি গবেষক। নাম তাঁর নেহা বোরা। ককরোচ জনতা পার্টি...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর