রানির শূন্যতা আমাকে ভীষণভাবে তাড়া করবে: ট্রুডো

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হতে যাচ্ছে। ব্রিটেনকে দীর্ঘ ৭০ বছর ধরে শাসন করে আসা এই রানিকে শেষকৃত্যকে সামনে রেখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিবিসি রেডিও ৪ এর টুডে প্রোগ্রামে প্রয়াত রানির সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ট্রুডো বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ৪০ বছরেরও বেশি আগে প্রথম দেখা করেছিলেন তিনি। সেসময় ট্রুডোর বাবা পিয়েরে ছিলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমি তাকে ভীষণভাবে মিস করব, আমি এখনও বিমর্ষ। লন্ডনে আসবো এবং তাকে আর দেখতে পারবো না, এটি এমন একটি বিষয় যা আমাকে বিস্মিত করে তুলছে।’

তিনি আরও বলেন, ‘গত সাত বছরে আমি তার সাথে যে সম্পর্কটি গভীর করতে সক্ষম হয়েছি তা অসাধারণ ছিল, কানাডায় কী ঘটছে সেটি তার কাছে মূল্যায়ন করতে সক্ষম হয়েছি। বৈশ্বিক বিভিন্ন বিষয়েও তার সঙ্গে বাস্তব, গভীর, চিন্তাশীল কথোপকথনও করেছি। ইউক্রেনের পরিস্থিতি, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার চিন্তাশীলতা ও ইতিহাসের আলোকে তার দৃষ্টিভঙ্গি সবসময়ই ছিল অসাধারণ মূল্যবান।’

যুক্তরাজ্যের মতো ব্রিটিশ রাজপরিবারের অধীনে কানাডা এখনও রাজ্য হিসেবেই পরিচালিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রুডো বলেন: ‘হ্যাঁ আমি সেটিই সমর্থন করি। আমি মনে করি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় অসাধারণ স্থিতিশীলতা রয়েছে। আমাদের একজন অসাধারণ গভর্নর জেনারেল আছেন যিনি কানাডিয়ানদের সেরা সেবা দিচ্ছেন এবং আমাদের একটি ক্রাউন রয়েছে যা কখনও কখনও আরামদায়ক দূরত্ব থেকেও (কানাডায়) কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে।’

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জায় সমাহিত করা হবে রানির মরদেহ। সমাহিত করার আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্রিটেনের পার্লামেন্ট ভবনের ওয়েস্ট মিনস্টার হলে তার মরদেহ চারদিনের জন্য রাখা হয়েছে।

সোমবার পর্যন্ত সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন রানি এলিজাবেথ। এর মধ্যেই রানির মৃত্যুতে ব্রিটেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন সম্পন্ন হবে এবং প্রয়াত এই রানির শেষকৃত্য সম্পন্ন হবে।


একাত্তর/এসএ

কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর