ব্রিটেনের রানির শেষকৃত্যে গিয়ে করোনা হলো ডেনিশ রানির

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ পিএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট (৮২)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ডেনমার্কের রাজ পরিবারের ওয়েবসাইটে দ্বিতীয় মার্গারেটের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে।

সোমবার রাজকীয় মর্যাদায় লন্ডনের সেইন্ট জর্জ চ্যাপেলের কবরস্থানে সমাহিত করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথকে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। বিদেশি এই অতিথিদের মধ্যে ছিলেন ডেনমার্কের রানি ও রাষ্ট্রপ্রধান দ্বিতীয় মার্গারেটও।

চীনের দৈনিক চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষের পর সোমবারই দেশে ফিরে আসেন দ্বিতীয় মার্গারেট। তারপর মঙ্গলবার শারীরিক অসুস্থতা বোধ করার পর বুধবার করোনা টেস্ট করান তিনি। সেই টেস্টে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

বৃহস্পতিবার ডেনমার্কের রাজপরিবারের ওয়েবসাইটে রানির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলা হয়, বর্তমানে রাজধানী কোপেনহেগেন থেকে ৩০ মাইল দূরের শহর ফ্রিডেন্সবোর্গে রাজপরিবারের প্রাসাদে আছেন।

৮২ বছর বয়সী রানি দ্বিতীয় মার্গারেট ডেনমার্কের রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন গত ৫০ বছর ধরে। রানি এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান ছিলেন ৭০ বছর। তার মৃত্যুর পর এখন সবচেয়ে দীর্ঘসময় ধরে রাষ্ট্রপ্রধান থাকার বৈশ্বিক রেকর্ডটি দ্বিতীয় মার্গারেটের।

১৯৪০ সালে রাজধানী কোপেনহেগেনে জন্ম নেন দ্বিতীয় মার্গারেট। তার বাবা ছিলেন রাজা নবম ফ্রেডেরিক।  

দ্বিতীয় মার্গারেটের তার আরও দুই বোন রয়েছে। কিন্তু পিতার জেষ্ঠ্য সন্তান হওয়ায় ১৯৭২ সালে নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর তিনিই সিংহাসনে আসীন হন।


একাত্তর/এসএ

১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর