ডেনিশ সামরিক হেলিকপ্টারকে ‘ভয়’ দেখালো রাশিয়া!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবারের এই ঘটনায় ফ্লেয়ারের তীব্র আলো ও অগ্নিশিখা হেলিকপ্টারটির অত্যন্ত কাছ দিয়ে চলে যায়, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল।

ডেনমার্ক ডিফেন্স কমান্ড মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানায়, তাদের ‘ফেনেক’ সামরিক হেলিকপ্টারটি নিয়মিত টহল মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত রুশ ফ্রিগেটটির ছবি তোলার কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ফ্লেয়ার ছুড়ে মারা হয়। সাধারণত সমুদ্রে সতর্ক সংকেত বা সংকেতসূচক বার্তা দিতেই ফ্লেয়ার ব্যবহার করা হয়।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের অবিবেচকমূলক আচরণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারত।

পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন বিবৃতিতে আরও যোগ করেন, ডেনমার্কের পক্ষ থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন সব জাহাজ ডেনিশ জলসীমা দিয়ে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে। কিন্তু রাশিয়া ধীরে ধীরে তাদের গ্রহণযোগ্য আচরণের সীমা অতিক্রম করে চলেছে।

ঘটনার পর পরই কড়া প্রতিবাদ জানাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ডেনমার্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
ইউরোপের দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই, তবে পরিস্থিতি সে রকম দাঁড়ালে মস্কো যেকোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট...
রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর