গ্রহাণুর গতিপথ পরিবর্তনে মহাশুন্যে যাচ্ছে নাসার মহাকাশযান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২২ পিএম

আর কয়েক ঘণ্টার মধ্যে একটি গ্রহাণুর সাথে মহাশূন্যে সংঘর্ষে লিপ্ত হবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পাঠানো একটি মহাকাশযান। এর মাধ্যমে গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করার আশা করছে সংস্থাটি। 

বাংলাদেশ সময় সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে এ সংঘর্ষ ঘটবে। পুরো ঘটনাটি বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে দূর থেকে পর্যবেক্ষণ করা হবে, যার মধ্যে রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপও। 

নাসার এই ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট মিশনের লক্ষ্য হলো, বড় আকারের একটি পাথরখণ্ডকে পৃথিবীতে আঘাত হানা থেকে থামানো ঠিক কতটা কঠিন হবে সে সম্পর্কে ধারণা করা। পৃথিবী থেকে এক লাখ ১০ হাজার কিলোমিটার দূরে ডাইমরফোস নামের একটি গ্রহাণুতে আঘাত হানবে মহাকাশযানটি। 

নাসা জানিয়েছে, গ্রহাণুটির পৃথিবীতে দিকে আসছে না। এই পরীক্ষার মাধ্যমে সেটিকে পৃথিবীর দিকে ধাক্কা দিয়ে পাঠানোর কোনো সম্ভাবনাও নেই। 

image


হলিউড সিনেমায় এ ধরনের ঘটনা হরহামেশাই ঘটতে দেখা যায়। তবে আদৌ কী পৃথিবীকে বিধ্বংসী গ্রহাণুর আঘাত থেকে রক্ষা করা সম্ভব? 

সেটিই জানতে চায় নাসা। তাদের পরিকল্পনা হলো, ধাক্কা দিয়ে গ্রহাণুটির গতিপথ সামান্য বদলে দেয়া যাতে সেটি আর পৃথিবীর দিকে ধেয়ে না আসে। তবে এটি করতে হবে যথেষ্ট সময় হাতে রেখে। 

ডার্ট মিশন এই তত্ত্বকেই পরীক্ষা করে দেখবে। ১৬০ মিটার চওড়া ডাইমরফোসে ঘণ্টায় ২০ হাজার কিলোমিটার বেগে আঘাত হানবে মহাকাশযানটি। 

এর ফলে ডাইমরফোসের গতিপথ সামান্য পরিবর্তিত হয়ে ডিডিমোস নামের আরেকটি বড় গ্রহাণুর চারদিকে আবর্তিত হবে বলে আশা করা হচ্ছে। 

image


তবে ডাইমরফোসে আঘাত হানা খুব একটা সহজ হবে না। ৭৮০ মিটার চওড়া ডিডিমোস থেকে ডাইমরফোসকে আলাদাভাবে শনাক্ত করতে মাত্র ৫০ মিনিট সময় পাবে মহাকাশযানটি। 

এরপর নেভিগেশন সফটওয়ার ব্যবহার করে ডাইমরফোসে সরাসরি আঘাত হানতে হবে তাকে। 

আরও পড়ুন: পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

ডার্টের সাথে জুড়ে দেয়া হয়েছে ১৪ কেজি ওজনের একটি 'কিউবস্যাট', যার কাজ হলো সংঘর্ষের পর ভিডিও ধারণ করা। ৫০ কিলোমিটার দূর থেকে ছবি তুলে কিউবস্যাটটি সেগুলো পৃথিবীতে পাঠাবে। 

ডাইমরফোসের মতো একটি গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত হানে, যদিও এর সম্ভাবনা খুবই ক্ষীণ, এটি প্রায় এক কিলোমিটার লম্বা দুইশ' মিটার গভীর গর্তের সৃষ্টি করতে পারে। এর ফলে আশেপাশের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ব্যাপক। 

একাত্তর/এসজে

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর