হিমাচলে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত সাত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ পিএম

ভারতের হিমাচল প্রদেশে পর্যটকদের বহন করা একটি গাড়ি খাদে পড়ে কমপক্ষে সাত জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুল্লু জেলার বানজার সাব ডিভিশনের ঘিয়াঘি এলাকায় পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পর্যটকের।

গুরুতর আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের জখম গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন: জাপানি ইয়েনকে ছাড়িয়ে লেনদেনে বিশ্বে চতুর্থ চীনা মুদ্রা

হিমাচলের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। এরইমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক ও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাঁকুর।


একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর