যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন 'ইয়ান'

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেন 'ইয়ান' আঘাত হেনেছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ‘চরম বিপজ্জনক’ হারিকেনটি ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আছড়ে পড়ে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং গাড়িগুলো দূরে ভেসে যাচ্ছে। হারিকেনটি ফোর্ট মায়ার্সের দক্ষিণে উপকূলীয় শহর নেপলসকে আঘাত করেছে৷

এনএইচসি জানায়, চার মাত্রার হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। ইতোমধ্যে ফ্লোরিডা উপদ্বীপে বিপর্যয়কর ঝড় ও বন্যার সৃষ্টি করেছে।

হারিকেন ইয়ান ফ্লোরিড জুড়ে কয়েক মিলিয়ন মানুষকে ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনার দক্ষিণ-পূর্ব অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্রথম দিকের হতাহতের ঘটনা ঘটতে পারে।

ইউএস বর্ডার পেট্রল জানায়, তাদের নৌকাডুবির পর ২০ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। ফ্লোরিডা উপকূলে সাঁতার কেটে বেঁচে যান চার কিউবান এবং তিনজনকে উপকূলরক্ষীরা সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছে।

ফোর্ট মায়ার্সের উত্তরে পুন্তা গোর্দায় প্রবল বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাগুলো খালি হয়ে গিয়েছিল। কারণ প্রচণ্ড বাতাসে পাম গাছগুলো ভেঙে যায় এবং বিদ্যুতের খুঁটিগুলো কেঁপে ওঠে। ফ্লোরিডা কাউন্টিতে প্রায় আড়াই মিলিয়ন মানুষকে সরে যেতে বলা হয়েছিল। কয়েক ডজন আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং অন্যদের স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে।

যারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাননি তাদের উদ্দেশে কর্তৃপক্ষ বলছে, ঝড় থেকে পালাতে অনেক দেরি হয়ে গেছে এবং বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকা উচিত।

সূত্র : এএফপি


একাত্তর/এআর

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর