নর্ডস্ট্রিম পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ করা নর্ডস্ট্রিম পাইপলাইনে আরও একটি ছিদ্র খুঁজে পাওয়ার দাবি করেছে সুইডেন। এর ফলে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ পাওয়া গেলো। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সুইডিশ কোস্টগার্ড জানিয়েছে, নর্ডস্ট্রিম ১ এর যেই জায়গায় বড় একটি ছিদ্র পাওয়া গেছে, তার কাছেই নর্ডস্ট্রিম ২-এ চতুর্থ আরেকটি ছিদ্রের খোঁজ পেয়েছেন তারা। 

এ সপ্তাহের শুরুতে নর্ডস্ট্রিম ১ ও ২-তে ছিদ্র খুঁজে পাওয়ার কথা জানায় ডেনমার্ক ও সুইডেন। বর্তমানে এই দুটি পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

এই ঘটনাকে 'পরিকল্পিত, বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন নাশকতার' ফল বলে অভিহিত করেছে ন্যাটো। 

সুইডেনের জাতীয় সাইজমোলজি সেন্টারের ভূকম্পবিদরা বলছেন, পাইপলাইন দুটিতে ছিদ্র খুঁজে পাওয়ার আগে পানির গভীরে বিস্ফোরণ ঘটেছে। সবচেয়ে বড় ছিদ্রটির ব্যাস প্রায় এক কিলোমিটার। 

রাশিয়ার ওপর নিজেদের পাইপলাইনে ছিদ্র করার অভিযোগ উঠলেও, একে 'অনুমানযোগ্য ও বোকা' বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। 

উল্টো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, 'আমেরিকান গোয়েন্দা নিয়ন্ত্রিত অঞ্চলে' বিস্ফোরণ ঘটেছে। 

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগেল বার্জার বলেছেন, এসব ঘটনার পেছনে রাষ্ট্রীয় কোনো ব্যক্তির হাত রয়েছে। 

একই কথা বলেছেন ফিনিস নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান অ্যান্টি পেলতারি। তবে কোন রাষ্ট্র এতে জড়িত থাকতে পারে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। 

এদিকে, যেকোনো পরিকল্পিত আক্রমণকে 'একসাথে ও দৃঢ়ভাবে' মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গ। 

আরও পড়ুন: ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া

ইউক্রেনকে সমর্থন করায় রাশিয়া পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে গ্যাস সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অনেক আগে থেকেই অভিযোগ করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। 

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, নর্ডস্ট্রিমে ছিদ্রের ঘটনায় তিনি 'অত্যন্ত উদ্বিগ্ন'। এখানে পরিকল্পিত হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর