খেরসন ও জাপোরিজ্জিয়ার স্বাধীনতার স্বীকৃতি দিলেন পুতিন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯ এএম

রুশ অধিকৃত ইউক্রেনের খেরসন এবং জাপোরিজ্জিয়া অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে জারি করা আদেশে পুতিন বলেন, ‘আমি দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া এবং খেরসনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি।’ আল জাজিরার খবর।

সম্প্রতি ইউক্রেনের যে চারটি এলাকায় কথিত গণভোট হয়েছে সেগুলো হলো পূর্ব লুহানস্ক ও ডনেস্ক এবং দক্ষিণে জাপোরিজ্জিয়া ও খেরসন। অধিকৃত অঞ্চলে তাড়াহুড়ো করে গণভোট আয়োজন করে রাশিয়া। অঞ্চলগুলোয় অনুষ্ঠিত ভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর।

এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে কঠোর ভাষায় বলেন, ইউক্রেনের অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তি জাতিসংঘের আইনের পুরোপুরি লঙ্ঘন এবং আইনগত বৈধতা নেই।


একাত্তর/এআর

টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক নাটকীয় মোড় আসার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোর ক্রেমলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, আমার...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর