ভারতে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৯:০৩ পিএম

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার মাউন্ট দ্রোউপদী কা ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে কমপক্ষে ১০ জন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার (৪ অক্টোবর) কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানায়।

এনআইএম-এর প্রিন্সিপাল কর্নেল অমিত বিষ্ট জানান, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর ৩৪ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহী ও সাতজন প্রশিক্ষকের একটি দল ফেরার সময় এক তুষারধসের কবলে পড়ে।

তিনি জানান, দশটি লাশ দেখা গেছে, তার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল জানান, এখনও পর্যন্ত আটকে পড়াদের মধ্যে আটজনকে তাদের দলের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং এনআইএম-এর পর্বতারোহীদের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

আরও পড়ুন: পদার্থ বিজ্ঞানে নোবেল ঘোষণা

মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে ফোনে কথা বলেছেন এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।

মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ধামির সঙ্গেও কথা বলেন এবং পরিস্থিতির পর্যালোচনা করেন। তিনি বলেন, ভূমিধ্বসে মূল্যবান প্রাণহানির জন্য তিনি গভীরভাবে মর্মাহত।


একাত্তর/আরএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর