এবারে শান্তিতে নোবেলজয়ী বিয়ালিয়াৎস্কি এখনো কারাবন্দী

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০২:২৭ পিএম

এবারের শান্তিতে নোবেল পুরস্কার জয়টি সম্পূর্ণ ব্যতিক্রম। কেননা কেবলমাত্র মানবাধিকার নিয়ে কাজ করার জন্য দেয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। ব্যক্তি হিসেবে এ পুরস্কার পেয়েছেন বেলারুশের কারাবন্দী মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি।

প্রতাপশালী শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কোর রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করে আসছেন ৬০ বছর বয়সি বিয়ালিয়াৎস্কি। বেলারুশের অ্যালেস বিয়ালিয়াৎস্কি বর্তমানে বিচারপূর্ববর্তী বন্দিদশায় আছেন। ১৯৯৬ সালে বেলারুশে মানবাধিকার সংগঠন ভায়াসনা’ হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতিষ্ঠা করেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। ভায়াসনা শব্দের অর্থ বসন্ত। বেলারুশের শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছিল অ্যালেস বিয়ালিয়াৎস্কির মানবাধিকার সংগঠন ভায়াসনা। 

image


নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ার বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, মানবাধিকারের প্রশ্নে এক ইঞ্চি ছাড় দেননি তিনি (অ্যালেস বিয়ালিয়াৎস্কি)। নিজের দেশে গণতন্ত্রের প্রচার ও শান্তিপূর্ণ উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন তিনি। তার প্রতিষ্ঠিত ভিয়াসনা সংগঠনটি এখনও জেলে বন্দী বিক্ষোভকারী ও তাদের পরিবারের সমর্থনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেলারুশ কর্তৃপক্ষের হাতে রাজনৈতিক বন্দী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে।

প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে স্বৈরশাসকের মতো বেলারুশ শাসন করছেন লুকাশেঙ্কো। পশ্চিম ইউরোপের শেষ স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রথম থেকেই রুশ সেনাদের জায়গা দিয়েছে বেলারুশ। দিয়েছে অস্ত্রসহ সামরিক সরঞ্জাম মজুদ রাখার জায়গা। 

এর আগে কর ফাঁকির মামলায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জেল খাটেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। এরপর ২০২০ সালে লুকাশেঙ্কোকে কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন অভিযোগে বিক্ষোভের পর তাকে আবার আটক করা হয়। এরপর থেকে বিনাবিচারেই কারাগারেই আছেন বিয়ালিয়াৎস্কি। নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ার বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, মানবাধিকারের প্রশ্নে এক ইঞ্চি ছাড় দেননি তিনি (অ্যালেস বিয়ালিয়াৎস্কি)। নিজের দেশে গণতন্ত্রের প্রচার ও শান্তিপূর্ণ উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন তিনি। তার প্রতিষ্ঠিত ভিয়াসনা সংগঠনটি এখনও জেলে বন্দী বিক্ষোভকারী ও তাদের পরিবারের সমর্থনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেলারুশ কর্তৃপক্ষের হাতে রাজনৈতিক বন্দী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে।

বেলারুশের এই মানবাধিকারকর্মীর পাশাপাশি অবশ্য এ বছর রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিসও শান্তি পুরস্কারে ভূষিত হতে যাচ্ছে।

image


একাত্তর/এআর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামনে আনা ন্যায়সঙ্গত যুদ্ধের ধারণাকে সম্পূর্ণ সেকেলে ও অপ্রচলিত বলে আখ্যায়িত করেছেন পোপ লিও চতুর্দশ। একই সঙ্গে তিনি অত্যন্ত উদ্বেগের সাথে হুঁশিয়ারি...
রাশিয়ায় নিযুক্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। দুই দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে অনুষ্ঠিত এই...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই জেনেভায় শুরু হতে যাচ্ছে তৃতীয় দফার পারমাণবিক চুক্তির আলোচনা। এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বুধবার 'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর