বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু আংশিক সচল: রাশিয়া

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:০২ পিএম

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র কার্চ সেতুটি ধসে পড়ার পর সেটি আংশিকভাবে সচল করে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ভয়াবহ ওই বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই ঘোষণা দেওয়া হয়।

রোববার (৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটিতে কিছু পরিমাণে গাড়ি চলাচল শুরু হয়েছে।

রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রতীক এই সেতুটিতে শনিবারের বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে রাশিয়ার তদন্তে বলা হয়েছে। 

রাশিয়ান কর্মকর্তারা বলছেন, একটি লরি বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা একটি গাড়ির তিন আরোহী নিহত হন। 

তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়া রেলসেতুটিও খুলে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

শনিবার সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে যেখানে সেতুর ওপর দিয়ে গাড়ি চলতে দেখা যাচ্ছে। 

উল্লেখ্য, শনিবার ভোরের দিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াতে জুড়েদেয়া সেতুতে জ্বলানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রথমে একটি ট্রাক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। 

পরে চারটি তেলবাহী লরিতে এই আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সেতুর ওপর দাউদাউ করে ট্যাংকারটি জ্বলতে দেখাগেছে। বিস্ফোরণের অংশটি ধসে পড়ে। 

আরও পড়ুন: আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

রাশিয়া-ক্রিমিয়ার মধ্যে স্থলসংযোগের একমাত্র মাধ্যমএই কার্চ সেতু। এটি কার্চ প্রণালীর ওপর নির্মিত এই সেতুটি প্রায় ১৯ কিলোমিটার লম্বা।

এই অবকাঠামোকে ক্রিমিয়া ও দক্ষিণ ইউক্রেন অঞ্চলে রুশ আধিপত্যের প্রতীক হিসাবে দেখা হয়। এছাড়া, ইউক্রেনের দক্ষিণে রুশ সামরিক অভিযান টিকিয়ে রাখার অন্যতম চাবিকাঠিও এই কার্চ সেতু।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর