দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ধর্মঘট

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৫:৩৫ পিএম

তীব্র মুদ্রাস্ফীতির প্রভাবে দৈনন্দিন জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছানোর প্রতিবাদে মঙ্গলবার (১৮ অক্টোবর) ধর্মঘট শুরু হয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বামপন্থী দল লা ফ্রান্স ইনসৌমাইসের (ফ্রান্স অপরাজিত) শীর্ষ নেতা জ্যঁ-লুক মেলেনশনের নেতৃত্বে ফ্রান্সের শিক্ষা ও যানবাহন খাতের সব শ্রমিক সংগঠন (ট্রেড ইউনিয়ন) এই ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ট্রেড ইউনিয়নও সমর্থন জানিয়েছে এই  ধর্মঘটে।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল ফ্রান্সের জ্বালানি তেল পরিশোধন খাতের শ্রমিক সংগঠনসমূহ। প্রায় চার সপ্তাহের কর্মবিরতির কারণে দেশের জ্বালানি তেলের স্টেশনগুলোতে সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছিলেন ফ্রান্সের সাধারণ জনগণ।

এই পরিস্থিতিতে গত শুক্রবার তেল পরিশোধন খাতের শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বেতন-ভাতা ৭ শতাংশ বৃদ্ধি করতে সম্মত হয় সরকার, শ্রমিকরাও কর্মবিরতি ছেড়ে কাজে ফিরতে শুরু করেন।
আরও পড়ুন: পাকিস্তানকে নিয়ে বাইডেন প্রশাসনের সুর বদল

কিন্তু তেল পরিশোধন শ্রমিকরা কাজে ফেরার চার দিনের মাথায় একই দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে নেমেছেন শিক্ষা ও পরিবহন খাতের শ্রমিকরা। ফ্রান্সের বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাজধানী প্যারিসসহ দেশটির ছোট বড় বিভিন্ন শহরে ধর্মঘটের সমর্থনে সড়কে নেমেছেন বহু মানুষ।

ধর্মঘটের কারণে মঙ্গলবার থেকেই বন্ধ রয়েছে ফ্রান্সের সব স্কুল। দেশটির প্রধান গণপরিবহন রেল ও মেট্রোরেলের চলাচল ৫০ শতাংশ কমে গেছে। এমনকি ধর্মঘটের কারণে প্যারিস ও লন্ডন রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ

আগামী বছরের শুরুতে ফ্রান্সে ঘোষণা করা হবে ২০২৩ সালের বাজেট। সেই বাজেট তৈরির কাজ অনেকটা এগিয়েও গেছে। এই পরিস্থিতে দেশজুড়ে ধর্মঘট সেই বাজেট প্রস্তুতের কাজে বাধার সৃষ্টি করছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে।


একাত্তর/এসএ

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর