পাকিস্তানকে নিয়ে বাইডেন প্রশাসনের সুর বদল

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৪:২৩ পিএম

পরমাণু অস্ত্র ইস্যুতে পাকিস্তানকে নিয়ে আবারও মত বদল করেছে আমেরিকা। পাকিস্তান তাদের দেশে থাকা পরমাণু অস্ত্রাগার ঠিক মতো সামাল দিতে পারছে কি না, এনিয়ে বড় সংশয় জানায় বাইডেনের প্রশাসন। এরপরই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ।

আর সেই ঘটনার পরই এবার উল্টো সাফাই দিলো আমেরিকা। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণে পাকিস্তানের ক্ষমতার উপর তাদের আস্থা রয়েছে। তাই এনিয়ে আপাতত তাদের মাথা ব্যাথার তেমন কিছু নেই। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা বেদান্ত প্যাটেল সোমবার সাংবাদিকদের বলেন, পাকিস্তানের প্রতিশ্রুতি এবং তাদের পারমাণবিক সম্পদ সুরক্ষিত করার ক্ষমতার প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তানকে সব সময়ই নিজেদের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে আমেরিকা। আরও পরিস্কার করে বলতে গেলে, পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতাকে মূল্য দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

গেলো শুক্রবার ডেমোক্রেট দলের এক অনুষ্ঠানে একাধিক দেশ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময়ই পাকিস্তানকে ‘বিপজ্জনক দেশ’ বলে উল্লেখ করেন তিনি। 

পাকিস্তান প্রসঙ্গে বাইডেন বলেন, আমার মনে হয়, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ পাকিস্তান। সে দেশের হাতে রয়েছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।

এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আমি পরিস্কার জানাতে চাই, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমাদের পারমাণবিক সম্পদ সুরক্ষিত রয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও জানান, বাইডেনের মন্তব্যে তিনি রীতিমতো অবাক। এরপরেই ইসলামাবাদে ডেকে পাঠানো হয় মার্কিন দূতকে। জানানো হয় প্রতিবাদ। 


একাত্তর/এআর

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর