'সন্ত্রাসী প্রোপাগান্ডার' অভিযোগে তুর্কি চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:৩৭ পিএম

কুর্দিশ যোদ্ধাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের তদন্ত করার দাবি জানানোয় তুরস্কের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৬ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শবনম কোরুর ফিনকান্সির বিরুদ্ধে সন্ত্রাসী প্রোপাগান্ডা ছড়ানো ও তুরস্ককে অপমান করার অভিযোগ আনা হয়েছে। 

মানবাধিকার কর্মী হিসেবে সুপরিচিত শবনম কোরুর ফিনকান্সি কুর্দিশ সমর্থক গণমাধ্যমে এসব মন্তব্য করেন বলে জানা গেছে। 

পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সংগঠনটির বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে তুরস্ক। 

গত সপ্তাহে পিকেকে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তুর্কি সেনারা একটি গুহার ভেতর এক ধরণের পদার্থ ছড়িয়ে দিচ্ছে বলে তারা দাবি করে। এক পুরুষ ও এক নারী যোদ্ধার ওপর পদার্থটির প্রভাবও  দেখা যায় ভিডিওতে। 

পিকেকে আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইরাকের উত্তরাঞ্চলে এই অস্ত্রের কারণে নিহত ১৭ যোদ্ধাকে সনাক্ত করেছে তারা। 

গ্রেপ্তার হওয়া শবনম কোরুর ফিনকান্সি একজন ফরেনসিক বিশেষজ্ঞ। মেদিয়া হেবার টিভিকে তিনি বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং সেখানে স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলা বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছে বলে তার বিশ্বাস। 

আরও পড়ুন: রুশ সুপারইয়ট বাজেয়াপ্ত করতে দক্ষিণ আফ্রিকার অস্বীকৃতি

তুরস্কের কুর্দিশ সমর্থক এইচডিপি পার্টির প্রধান সালেহাতিন দেমিরতাস, যিনি বর্তমানে কারাগারে আছেন, ফিনকান্সির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে তদন্তের আহবান জানিয়েছেন। 

এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব রাসায়নিক অস্ত্র ব্যবহার করে না দেশটির সশস্ত্র বাহিনী। এমন অভিযোগ তোলায় ফিনকান্সির নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদোগান। 


একাত্তর/এসজে


উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর