উত্তর কোরিয়াকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুমকি

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৯:১৫ পিএম

উত্তর কোরিয়ার যেকোন পরমাণু অস্ত্রের পরীক্ষার ‘দাঁতভাঙ্গা জবাব’ দেয়ার হুশিয়ারি দিয়েছে তিন দেশ- যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার তিতিবিরক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে এই হুশিয়ারি দিলো বন্ধুপ্রতীম তিন দেশ। 

বুধবার (২৬ অক্টোবর) টোকিওতে এই বৈঠকে আলোচনার পর এই তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এই অঞ্চলে তাদের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করবে। সে সঙ্গে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরিয়ে আনায় উপায় বের করতেও রাজি হয়েছে তিন দেশ।

দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো হিউন-দং বলেন, আমরা সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে রাজি হয়েছি, যাতে উত্তর কোরিয়ার অবৈধ কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা যায়। উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষা নিয়ে অগ্রসর হলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার বিষয়ে একমত হয়েছি। 

সিউল ও ওয়াশিংটন বারবার সতর্ক করে দিয়ে বলে আসছে যে, পিয়ংইয়ং ২০১৭ সালের পর  প্রথমবার একটি পরমাণু বোমার পরীক্ষা চালানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই নড়চড়ে বসতে চাইছে তিনটি দেশ। 

আরও পড়ুন: ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লংমার্চ

জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী তাকিও মোরি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপক পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ। আমরা উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারটি বিবেচনা করে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে রাজি হয়েছি।

এই তিন মন্ত্রী জানান, তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন। তবে মোরি ও চো বলেন, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন আলোচনা হয়নি। দীর্ঘ দিন ধরে এ আলোচনা আটকে রয়েছে।


একাত্তর/এসজে


পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর