২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলো ভারতের কোস্টগার্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৯:৪১ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে সাগরে পথ হারিয়ে ছিলেন বাংলাদেশের ২০ জেলে। অথৈ সাগরে তারা ভাসছিলেন। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ভারতীয় কোস্টগার্ড এক টুইট বার্তায় জানায়, ঘূর্ণিঝড়ের পর ভারতীয় কোস্টগার্ড তার দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ২০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করে। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিত্রাং স্থলভাগে প্রবেশের পর সাগরে কোনো নৌযান ভাসছে কি না, তা দেখতে ভারতীয় কোস্টগার্ড তার জলসীমায় উড়োজাহাজ ‘ডর্নিয়ার’ পাঠায়।

ওই উড়োজাহাজ ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের ১৬৬ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ২০ জনকে চিহ্নিত করে।

ওই জেলেদের নৌকা ডুবে গিয়েছিল। তারা কোনোমতে সাগরে ভেসে ছিলেন। ভারতীয় কোস্টগার্ড ওই জেলেদের উদ্ধারে ডর্নিয়ার উড়োজাহাজ থেকে ভেলা নামায়।

আরও পড়ুন: উত্তর কোরিয়াকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুমকি

সেই ভেলায় জেলেদের তোলা হয়। এরপর তাদের কোস্টগার্ড থেকে ‘বিজয়া’ নামের জাহাজে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়। 

বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী, ২০ জেলেকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

 

একাত্তর/এসজে


বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর