গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে ৪০ জনের মৃত্যু, আহত বহু

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:০০ পিএম

ভারতের গুজরাটের মরবি জেলায় একটি ক্যাবল ব্রিজ (ঝুলন্ত সেতু) ছিঁড়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সেতুটি ছিঁড়ে পড়ার সময় সেখানে কমপক্ষে পাঁচশ' লোক উপস্থিত ছিল। এ সময় সেখানে থাকা সকলেই নদীতে পড়ে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মাছু নদীর তীরে মরবিতে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় এখনও কতজন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি।  

স্থানীয় প্রশাসন বলছে, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। মাত্র ছ’দিনের মাথায় ঘটে গেল এ বিপর্যয়।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, সেতুটি ভেঙে পড়ার পরে অনেকেই সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুর উপরে যারা ছিলেন তাদের অধিকাংশই পর্যটক।

ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। 

প্রধীনমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে নজর রাখার জন্য তিনি (মোদি) সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন।

image


এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা এসেছে। অন্যদিকে রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে চার লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। 

গুজরাটেরর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের তরফে একটি টুইট করে জানানো হয়, এই ঘটনায় তিনি মর্মাহত। আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর