ভারতে চালের দাম কমলো

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১:৫৬ এএম

চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতে ব্যাপকভাবে কমেছে রপ্তানিকৃত চালের দাম। চলতি সপ্তাহে দাম কমার এই হার গত ২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। দেশটির মুদ্রা রুপির মান হ্রাস এবং খাদ্যপণ্যটির চাহিদা কমায় এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে। তবে থাইল্যান্ডে চালের মূল্য সামান্য বেড়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। 

এ সপ্তাহে দেশটির ৫ শতাংশ ভাঙা আধা সেদ্ধ প্রতি টন চাল বিক্রি হয়েছে ৩৭০ থেকে ৩৭৫ ডলারে। গত সপ্তাহে যার দর ছিল ৩৭৫ থেকে ৩৮৪ ডলার। ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশের রপ্তানিকারকরা জানান, আফ্রিকায় দেশটির চালের চাহিদা কমেছে। কারণ, নতুন মৌসুমের ফসল ওঠায় সে অঞ্চলে সরবরাহ বেড়েছে। 

এ সপ্তাহে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চাল টনপ্রতি বিক্রি হয়েছে ৪০৫ থেকে ৪১০ ডলারে। গত সপ্তাহে যার দাম ছিল ৪০৫ ডলার। তবে এ সপ্তাহে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের দর অপরিবর্তিত রয়েছে। 

পরিবহন খরচসহ টনপ্রতি বিক্রি হয়েছে ৪২৫ থেকে ৪৩০ ডলারে।


একাত্তর/এআর

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর