ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া জাপানি নাগরিক নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৩:০৮ পিএম

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সৈন্যদের পাশে থেকে লড়াই করা জাপানের এক নাগরিক নিহত হয়েছেন। তিনি এ যুদ্ধে নিহত জাপানের প্রথম নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) টোকিও’তে কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, ২০ বছর বয়সী এ ব্যক্তি বুধবার ইউক্রেন যুদ্ধে নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরু হওয়ার পর তিনি এ যুদ্ধে নিহত প্রথম জাপানি নাগরিক বলে ধারনা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জাপান যুদ্ধ বিধ্বস্ত দেশটি ছাড়তে তাদের নাগরিকদের আহবান জানায়।

মাতসুনো সাংবাদিকদের বলেন, ‘জাপানের কূটনীতিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছেন।’

আরও পড়ুন: খেরসনে রুশ সৈন্য প্রত্যাহারে বড় লাভ ইউক্রেনের!

জিজি প্রেস পরিবেশিত খবরে বলা হয়, এ ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত আর কিছু জানাননি। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি ছোট সৈন্যদলের সাথে যুদ্ধ করেন।


একাত্তর/আরএ

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর