ইস্তাম্বুলের ব্যস্ততম সড়কে বিস্ফোরণ, নিহত ছয়

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:১৫ পিএম

মধ্য ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে আজ এক বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৩ জন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। 

রোববার (১৩ নভেম্বর) এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। ঘটনাস্থল ছেড়ে পালাচ্ছেন পথচারীরা। 

এটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

ইন্দোনেশিয়ায় জি২০ সম্মেলন থেকে প্রস্থানের আগে এক বক্তৃতায় এরদোগান বলেন, এটি একটি "জঘন্য হামলা"। এর সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।  

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া এক টুইট বার্তায় জানান, স্থানীয় সময় রোববার বিকাল ৪টা ২০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। 

এদিকে ঘটনার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে। চলছে উদ্ধার কাজ। এরইমধ্যে ওই এলাকার দোকানপাট ও একাধিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যাংক খাতে আবারও খেলাপি ঋণ বাড়লো

এখনও কেউ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষের ধারণা, জঙ্গিগোষ্ঠী আইএস অথবা দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালাতে পারে। 

এর আগে ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে বেশ কয়েকটি বোমা হামলার শিকার হয়েছিল দেশটি। সে সময় আইএস এবং পিকেকে দায়ি করেছিল তুরস্ক সরকার। 

উল্লেখ্য, ইস্তিকলাল অ্যাভিনিউটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। সেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্টুরেন্ট রয়েছে। ফলে এ এলাকায় সবসময়ই ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। 


একাত্তর/আরবিএস 

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর